প্রকাশিত: ৩০/০৬/২০২০ ৬:৪০ এএম

ইমাম খাইর, কক্সবাজার::
টানা দুই দফায় ২৫ দিন পরে আগামী ১ জুলাই থেকে কক্সবাজার পৌর এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সকল ধরণের কার্যক্রম স্বাভাবিক চলবে।
এর জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় চিহ্নিত করে সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১ টার দিকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
তিনি জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকা দু’টোই বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার সিভিল সার্জনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে।
লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer