প্রকাশিত: ১২/০৬/২০১৯ ৮:০২ এএম

কা: ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ জুন) উপসচিব পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এসএম তরিকুল ইসলামকে গাজীপুর ও অতুল সরকারকে ফরিদপুর, বরগুনা জেলা প্রশাসককে পাবনার ডিসি করা হয়েছে।

জনপ্রশাসসের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদা সুলতানাকে গোপালগঞ্জ, নওগাঁর ডিসি মো. মিজানুর রহমানকে ময়মসসিংহ, পাবনার ডিসি মো. জমি উদ্দিনকে নারায়ণগঞ্জের ডিসি করা হয়েছে।

দুদক চেয়ারম্যানের একান্ত সচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জ, ঝালকাঠীর ডিসি মো. হামিদুল হককে রাজশাহীতে পাঠানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুনুর রশিদকে বাগেরহাট, লালমনিরহাটের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে যশোর, নীলফামারীর ডিসি নাজিয়া শিরিনকে পাঠানো হয়েছে মৌলভীবাজারে।

জনপ্রশাসনের উপসচিব দিলসাদ বেগমকে রাজবাড়ী ও মো. জোহর আলীকে ঝালকাঠির ডিসি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. হারুন-অর-রশিদকে নওগাঁ, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরকে করা হয়েছে লালমনিরহাটের ডিসি।

ভূমিমন্ত্রীর একান্ত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মো. আসিফ আহসানকে রংপুরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপপরিচালক মোস্তাইন বিল্লাহকে বরগুনার ডিসি করা হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...