প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৪:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৯ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আগামী ১৯শে সেপ্টেম্বর ঢাকার মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এরপরও হত্যা বন্ধ না হলে রাখাইন অভিমুখে লংমার্চ কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে ১৬ই সেপ্টেম্বর সারাদেশে বিক্ষাভ ও গণমিছিল এবং ২১শে সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি মহাসচিবের কাছে স্মারকলিপি দেয়া হবে। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, রোহিঙ্গাদের সন্ত্রাসী বলা মানবাধিকার লঙ্ঘন। তারা মজলুম, নির্যাতিত। মুক্তিযুদ্ধের সময় রোহিঙ্গারা আমাদের আশ্রয় দিয়েছিল, ভারতে হিন্দুরা আমাদের আশ্রয় দিয়েছিল। তাহলে আমরা কেন তাদের আশ্রয় দিতে পারব না? তিনি বাংলাদেশ সরকারকে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির জোর দাবি জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ না হলে মিয়ানমারের সঙ্গে সকল প্রকার সর্ম্পক ছিন্ন করতে হবে। সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, লোকমান হাকিম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পদক আনাস মাদানীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer