উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ
কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

১৮৮ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে আসার সুযোগ পাবে না যাত্রীরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের বরাতে সংবাদ প্রকাশ করা হলেও রেলপথ সচিব ড. মো: হুমায়ুন কবীর শুক্রবার কক্সবাজার আইকনিক রেলস্টেশনে বানিজ্যিক রেল চলাচল শুরুর প্রাক্কালে সাংবাদিকদের জানান,ঢাকা থেকে মেইল বা লোকাল ট্রেন কক্সবাজার আসবে না। তবে চট্টগ্রাম থেকে মেইল ট্রেন চালু করা হবে।এসময় সচিব জানান,চটগ্রাম থেকে মেইল ট্রেন শীঘ্রই চালু করা হবে, যা কক্সবাজার রুটের ৯ টি স্টেশনেই থামবে আর ভাড়াও হবে নিয়মানুযায়ী। নিয়মানুযায়ী চট্টগ্রাম থেকে কক্সবাজারের লোকাল ট্রেন ভাড়া হতে পারে ৩০ থেকে ৪০ টাকা। সুত্র,টিটিএন
পাঠকের মতামত