প্রকাশিত: ১৪/০৭/২০২১ ৮:২৫ এএম

ঢাকা: গত দুই সপ্তাহ শুধু আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের সেবা নেওয়া যাচ্ছিল। করোনা ভাইরাস রোধে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই সময়ে সবার জন্য অভ্যন্তরীণ ফ্লাইট সেবা চালু থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের সব বিধি মেনে চলবে অভ্যন্তরীণ ফ্লাইট।

একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধ দেওয়া হয়। এই সময়ে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে আগের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়তে পারবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) জনেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ সবার জন্য অভ্যন্তরীণ ফ্লাইট সচল থাকবে। তবে ২৩ তারিখের পর আবারও ফ্লাইট বন্ধ থাকবে। কোভিড সংক্রান্ত সব ধরনের স্বাস্থ্যসেবা মেনেই অভ্যন্তরীণ ফ্লাইটের সেবা নিতে পারবেন যাত্রীরা।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer