প্রকাশিত: ১৯/১০/২০২১ ১১:১৬ এএম
Single Page Top

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন সেন্টমার্টিনে আটকে থাকা ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন।

জানা যায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে সেন্টমার্টন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন পর্যটকরা। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যাত্রীবাহী একটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটে পৌঁছায়
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, ‘আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশ’র বেশি পর্যটক। যাতে তারা ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজখবর রাখছি।

সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ‘মঙ্গলবার সকাল ৭ থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্য তিনশ পর্যটক ছিল। যারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুদিন ধরে আটকা পড়েছিল।
ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer