প্রকাশিত: ৩০/০৩/২০১৯ ৭:৫৬ এএম

নিজস্ব প্রতিবেদক ::
ইয়াবা কারবারিরা এবার দলে দলে রোহিঙ্গাদের ভাড়া করেই নেমেছে পাচারে। প্রতিদিনই মিয়ানমার থেকে রোহিঙ্গার দল পাচার করে আনছে ইয়াবার চালান। ইয়াবা পাচারকালে এ পর্যন্ত কমপক্ষে ১০ জন রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’র শিকারে পড়ে নিহত হয়েছে। তবুও থামছে না ইয়াবা পাচার। গতকাল শুক্রবার একদিনেই টেকনাফ সীমান্তে ১৩ জন রোহিঙ্গার পেট থেকে বের করা হয়েছে ৩০ হাজার ইয়াবা। এসব ইয়াবা বহনকারি রোহিঙ্গারা এক ট্রিপে ২০ হাজার টাকার বিনিময়ে নাফনদের ওপার থেকে এপাড়ে পেটে করে পাচার করছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মীরা গতকাল সকালে নাফনদ তীর থেকে ইয়াবা বহণকারি এসব রোহিঙ্গার দলকে আটক করে। টেকনাফ সীমান্তের হ্নীলা চৌধুরী পাড়ার নাফনদ তীরের একটি ঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মীরা আটক করে ২৬ জনকে। তারা শুক্রবার ভোর রাতে মিয়ানমার থেকে নৌকা যোগে এপাড়ে এসে ঘরটিতে আশ্রয় নেয়।
কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারি পরিচালক সোমেন মন্ডল জানান, আটক হওয়াদের মধ্যে ৩ জন বাংলাদেশী। অপর ২৩ জন রোহিঙ্গার মধ্যে ২ নারী ও ৩ শিশুকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে হস্তান্তর করা হয়েছে। অন্যান্যদের মধ্যে জিজ্ঞাসাবাদ ও এক্সরের মাধ্যমে ১৩ জনকে পেটে ইয়াবা বহনকারি হিসাবে সনাক্ত করা হয়েছে। সহকারি পরিচালক আরো জানান, সনাক্ত হওয়া ১৩ রোহিঙ্গা গতকাল রাত ৯ টা পর্যন্ত পেট থেকে ৩০ হাজার ইয়াবা বের করেছে। এসব রোহিঙ্গারা অকপটে স্বীকার করেছে যে, তারা জনপ্রতি এক ট্রিপে ২০ হাজার টাকার বিনিময়ে ইয়াবার চালান পাচার করছিল।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer