প্রকাশিত: ১৮/১২/২০২১ ৬:৪৬ পিএম

বার্তা পরিবেশকঃ
কক্সবাজারের উখিয়ায় অটোরিক্সা,টেম্পো,সিএনজি লাইন পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। উক্ত শোডাউনে শতাধিক মটর সাইকেল,তিন শতাধিক অটোরিকশা ও শতাধিক ব্যাটারী চালিত টমটম নিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উখিয়ার বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন।

শনিবার(১৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শোভাযাত্রাটি উখিয়া বাজার থেকে শুরু করে পালংখালী স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করে উখিয়া স্টেশনে এসে এক পথ সভায় মিলিত হন। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি আনোয়ার সিদ্দিক মামুন চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হক,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাদশা,অর্থ সম্পাদক জুবাইদুল হক জুয়েল।

এসময় বক্তারা বলেন,বিলুপ্ত কমিটিতে যারা ছিলেন তার ব্যাপক লুটপাট চালিয়েছে, তারা নিজেদের পকেট ভারি করেছে,ঐ কমিটির ছৈয়দ হোছন, আমির হোছেন ফাতে, শাহজান যোগসাজশে সমিতির ব্যাপক ক্ষতি সাধন করেছেন।তারা নিজেরা ঘরবাড়ি গাড়িঘোড়ার মালিক হয়েছেন।শ্রমিকের টাকা দ্রুত ফেরত না দিলে উখিয়া-টেকনাফ অচল করে দেওয়া হবে বলে হুমকি দেন।

এছাড়া কুতুপালং স্টেশন, কচুঁবনিয়া রাস্তার মাথা, বালুখালী বাজার, থাইংখালী ও পালংখালী বাজারে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সলিম উল্লাহ,সহ-সভাপতি মোস্তাক আহমদ,যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম,

সহ-সাধারণ সম্পাদক দিদার মিয়া,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়,দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুস, প্রচার সম্পাদক মতিউর রহমান মুন্না,লাইন সম্পাদক জাফর আলম,সদস্য যথাক্রমে সিরাজ মিয়া, মোঃ হোছন, আব্দুল আলম, নুরুল হাকিম ও আব্দুর রহিম লালুসহ অসংখ্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ১২ ডিসেম্বর উখিয়া অটোরিকশা, টেম্পো,সি.এন.জি পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি কমিটি অনুমোদন দেন কক্সবাজার জেলা কমিটি।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...