ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১২/২০২২ ৮:৩০ এএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে স্থানীয় এক জেলের জালে ১২টি ইলিশ মাছ ধরা পড়েছে, যার প্রতিটির ওজন ২ কেজি। পরে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ওই জেলের কাছ থেকে ইলিশগুলো কিনে নিয়েছেন। ওই ব্যবসায়ী ভালো লাভ পেলেই মাছগুলো বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন। তিনি প্রায় ৪০ হাজার টাকা দাম হাঁকছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছবাজারে ওই ১২ ইলিশ মাছ ঝুড়িতে করে বিক্রির জন্য আনা হয়।

উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলি জেলে মোহাম্মদ উল্লাহর জালে ইলিশগুলো ধরা পড়ে।

মোহাম্মদ উল্লাহ জানান, বিকেলে ছোট একটি নৌকা নিয়ে জলিলের দিয়ার কাছাকাছি এলাকার নাফ নদীতে জাল ফেলেন। একই সময় বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। বড়শিতে বিভিন্ন প্রজাতির কয়েকটি মাছ ধরা পড়ে। এর পর মধ্যে রাতে জাল টেনে তুলতেই দেখতে পান, ১২টি বড় আকারের ইলিশ। মাছগুলো দেখে তো তিনি খুবই খুশি। পরে মাছগুলো ঝুড়ি ভর্তি করে বরফ দিয়ে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। ওজন দিয়ে দেখেন, ১২টি ইলিশ ২৪ কেজি হয়েছে।

টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছবাজারে জেলে মোহাম্মদ উল্লাহর কাছ থেকে সব ইলিশ মাছ কিনে নেন মাছ ব্যবসায়ী আবদুস শুক্কুর। তিনি বলেন, ‘নাফ নদীর ইলিশের কদর আছে। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। এ নদীর ইলিশ সুস্বাদু। আমি ১২টি ইলিশ মাছ ২৮ হাজার টাকায় কিনেছি। এখন বেশি দাম পেলেই ইলিশগুলো বিক্রি করে দেব। প্রতি কেজি দাম চাচ্ছি ১ হাজার ৬৬৬ টাকা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...