প্রকাশিত: ১২/০৪/২০২২ ১০:০০ এএম

আগেকার সময়ে পুলিশে চাকরি পেতে দিতে হতো মোটা অঙ্কের ঘুষ। মেধা ও যোগ্যতা থাকলেও ‘ঘুষ’ লেনদেনই ছিল আসল। আর ঘুষ দিতে না পারলে মিলতো না চাকরি। কিন্তু সেই দিন আর নেই। এখন মাত্র ১২০ টাকা খরচ দিয়েই মিলছে পুলিশের চাকরি। গত কয়েক বছর ধরে কক্সবাজারে এভাবে চাকরি পাচ্ছে মেধাবী ও যোগ্যরা। এবারও মাত্র ১২০ টাকা খরচ করে বিনা ঘুষে মেধার স্বাক্ষর রেখেই কক্সবাজার জেলা থেকে ৪ জন নারীসহ মোট ৬৪ জন বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি নিশ্চিত হয়েছে।

১২০ টাকা খরচ করে চাকরি পেয়েছেন রিকশাচালকের একমাত্র সন্তান প্রতিক দে। বাবা রিকশা চালিয়ে কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ দিয়ে পড়ালেখা করিয়েছেন তাকে। তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছে অসহায় বাবার এই সন্তান।

একইভাবে চাকরি পেয়েছেন পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে হামিদুল হক। ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় সীমাহীন খুশি হয়েছেন হামিদুল হকের মা।

কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, শতভাগ সচ্ছতা এবং সম্পূর্ণ যোগ্যতা অনুযায়ী নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশে যোগ দিতে যাওয়া এই নব্য সদস্যরা

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...