প্রকাশিত: ১৮/০৭/২০২২ ৯:০১ এএম

আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়। আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। প্রায় দশ বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ঢাকা সফর হতে যাচ্ছে এটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডি-৮ এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ জোটের সদস্য পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রীদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন সবাইকে দাওয়াত দিয়েছেন।

এ কর্মকর্তা বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ড. মোমেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে পাঠানো হচ্ছে।

অন্যদিকে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ঢাকায় পররাষ্ট্র সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তন হয়। সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মন্ত্রী হিসেবে হিনা রব্বানীর এটি দ্বিতীয় বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এর আগে তিনি ২০১২ সালে ঢাকা সফরে আসেন। সে সময় ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি। এরপর প্রায় ১০ বছরে পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশ সফর করেননি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer