উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ৮:২৯ এএম

কক্সবাজারে উখিয়া উপজেলা সীমান্তের নাফ নদীতে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ১০ জেলেকে ৩৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সদস্যরা।

বৃহস্পতিবার (২ মে) রাত পৌনে ৮ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে এসব জেলেদের ছেড়ে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার ইউএনও তানভীর হোসেন।

ফেরত আসা জেলেরা হলেন: উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২) এবং একই ইউনিয়নের পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫), আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

বুধবার (১ মে) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফনদীর অংশের মোদিরখালে মাছ ধরছিলেন স্থানীয় ১০ জেলে। এক পর্যায়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির একদল সদস্য অস্ত্রের মুখে এসব জেলেদের জিন্মি করে ধরে নিয়ে যায়।

ইউএনও তানভীর বলেন, বাংলাদেশি ১০ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বুধবার দুপুরে তাকে অবহিত করেন। পরে তাৎক্ষণিক ঘটনাটি বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এরপর থেকে এসব জেলেদের ফেরত আনতে বিজিবিসহ সীমান্ত সংশ্লিষ্টদের তৎপরতা শুরু করে।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশি ১০ জেলেকে ছেড়ে দেয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘সীমান্তের এপার পৌঁছার পর বাংলাদেশি এসব জেলেদের বিজিবির হেফাজতে নেয়া হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।’

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ফেরত আসা জেলেরা স্ব স্ব বাড়িতে নিরাপদে ফিরেছেন। তবে তাদের কোন ধরনের নির্যাতন করা হয়নি বলে ফেরত আসা জেলেরা জানিয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...