প্রকাশিত: ০৫/০৯/২০১৯ ৫:২০ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ আটক হয়েছেন ইউএস বাংলার এক কেবিন ক্রু।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।

আটক রোকেয়া শেখ মৌসুমীর (২৪) শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা ছিল ৮২টি স্বর্ণবার। জব্দ করা দশ কেজি ওজনের ওইসব স্বর্ণবারের দাম প্রায় পাঁচ কোটি টাকা।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল পৌনে ১১টার দিকে ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায়। গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় গোপন সংবাদে মৌসুমীকে চ্যালেঞ্জ করা হয়।

আলমগীর হোসেন জানান, বিমানবন্দরের মূল ভবনে নিয়ে তল্লাশি করে মৌসুমীর শরীরের বিভিন্ন অংশে প্যাঁচানো ৮২টি সোনার বার উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer