প্রকাশিত: ১৯/০৪/২০২২ ১২:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পবিত্র রমজান উপলক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা ওব্যাট হেলপারস ইউএসএ এর সহযোগিতায় ১০৫৩ পরিবার কে খাদ্য সহায়তা দিয়েছে প্রান্তিক উন্নয়ন সোসাইটি।

সোমবার (১৮ এপ্রিল) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের দরবার হলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্প ইনচার্জ (উপসচিব) মোঃ মাহফুজার রহমান।

এসময় তিনি বলেন, “মানবিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রান্তিকের ধারাবাহিক বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসনীয়। সরকারী তত্ত্বাবধানে চলমান রোহিঙ্গাদের জরুরি সহায়তা কার্যক্রমে দেশীয় সংস্থাটিও গর্বিত অংশীদার, আশা করছি তাদের পথচলা আরো বেগবান হবে।”

সহায়তা পেয়ে খুশি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন (৪৫) বলেন, ” আমার ঘরের সদস্য চার জন। ইফতারে এখন ভালোভাবে খেতে পারব, খুব খুশি হয়েছি খাবারের প্যাকেট পেয়ে।”

প্রসঙ্গত, দাতা সংস্থা ওব্যাট হেলপারস এর পাশাপাশি হিউম্যান কনর্সান ইন্টারশাল, রিফুজি ক্রাইসিস ফাউন্ডেশন, সুসোয়া ভিল, ফ্রেন্ডস অফ হিউম্যানিটি ইন্টারনাশাল এর মতো বহুজাতিক দাতব্য সংস্থার সহযোগিতায় প্রান্তিক উন্নয়ন সোসাইটি স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের বিশেষ এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রান্তিক উন্নয়ন সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার অরিজিৎ কুমার রায়, প্রোগ্রাম কো অর্ডিনেটর অনিমেষ বিশ্বাস অটল সহ প্রান্তিক ও ক্যাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...