প্রকাশিত: ১৪/০৪/২০১৭ ৯:০৮ পিএম

হেলাল উদ্দিন, টেকনাফ::strong>
উৎসব প্রিয় বাঙালীরা বর্ষের প্রথম দিনটিকে উৎসব-উল্লাসে ভরে তুলেছে চিরকালের রীতি। এই বৈশাখ ধরে রাখতে ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করতে টেকনাফের উৎসব কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা হাইস্কুলে বসেছিল বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। উৎসবে বছরের প্রথম দিন শুক্রবার সারাদিন নাচ-গান ও হৈ-হুল্লোড়ে মেতে স্কুল ক্যাম্পাস।
>
> সকাল ৯টায় জাতীয় পতকা উত্তোলনের মাধ্যমে বৈশাখী মেলা উদ্ধোধন করেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। তখন থেকে শুরু হয় উৎসব। স্কুল মাঠে আয়োজিত এই উৎসব শিক্ষার্থীদের পদভারে মুখরি হয়ে উঠে। সারা দিন আনন্দ-উল্লাসে ভরপুর হয় থাকে পুরো ক্যাম্পাস । উৎসব উপলক্ষ্যে স্কুলের উদ্যোগে আয়োজিত হয় বাঙালিয়ানা সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলার আবহমান সংস্কৃতির নানা ধরণের জনপ্রিয় গান, কৌতুক, নাচ, বলি খেলা ও ঐতিহ্যবাহী লোক গান পরিবেশন করা হয়। সেই সাথে বাংলা সংস্কৃতির অঙ্গ ‘রুমাল চুরি’সহ নানা ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে মেলার আদলে বসে বেশ কিছু স্টল। স্কুলেন বিভিন্ন শ্রেণীর উদ্যোগের স্টলগুলো বসানো হয়। স্টলে দেশীয় নানা ধরণের পিঠা, সন্দেশ, নাড়–, খৈ, ফল, ফলের রসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পদর্শন করা হয়। অন্যদিকে বসে নাগরদোলা। নাগরদোলায় দেখতে শিক্ষার্থীদের ভিড় জমাতে দেখা গেছে। একেক শ্রেণীর শিক্ষার্থীরা একেক রংয়ের পোশাক পরে উৎসবে অংশ নেয়। এটা অত্যন্ত মনোমুগ্ধকর দেখা গেছে।
পুরো অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসেন, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবসার, স্থানীয় ইউপি সদস্য শামশুল আলম বাবুল ও স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামসহ শিক্ষকবৃন্দ। উৎসবে শিক্ষার্থীরা ছাড়াও বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer