উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১২/২০২৪ ১২:১৪ পিএম

টেকনাফ উপজেলার হ্নীলা আল জামেয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ্ র মুহতামিমের দায়িত্ব পেয়েছেন পটিয়া মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা মুফতি ওবায়দুল্লাহ হামজা ৷

১১ ডিসেম্বর বুধবার দুপুরে মজলিসে শূরার বৈঠকে অনুসর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয় ৷ বৈঠকে সভাপতিত্ব করেন শূরা প্রধান আল্লামা ওবায়দুল্লাহ হামজা ৷

শূরা সদস্যদের মধ্যএ আনজুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন, সেক্রেটারি আল্লামা উবায়দুল্লাহ হামজা, সহ সেক্রেটারি মাওলানা মহসিন শরীফ, রামু চাকমার কুল মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, হ্নীলা জামিয়া দারুস সুন্নাহর সদরে মুহতামিম মাওলানা মুখতার আহমদ, শুরা সদস্য মাওলানা মিসবাহ উদ্দিন মামুন, মাওলানা ফরিদুল আলম, মাহবুবুর রহমান সওদাগর, আরিফুল ইসলাম, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুল হক বৈঠকে উপস্থিত ছিলেন ৷

সভাশেষে বাদ জুহর মাদরাসা মসজিদে নবনিযুক্ত মুহতামিম মাদরাসার শিক্ষক, ছাত্র, অভিভাবক ও এলাকার মানুষের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন ৷

উল্লেখ্য, ওবায়দুল্লাহ হামজা একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, বহু ভাষাবিদ, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ। তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার মহাসচিব, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি, বাংলা সাময়িকী মাসিক আত তাওহীদের সহকারী সম্পাদক এবং আরবি সাময়িকী বালাগুশ শরকের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন ৷

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...