প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ১১:০৫ পিএম

নিউজ ডেস্ক::
হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার (৭২) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। (ইন্নালিল্লাহহি অইন্না …. রাজেউন)

সোমবার সন্ধায় তিনি মৃত্যুবরন করেন।জানা যায়, সোমবার বিকালে সাবরাং বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীর সমর্থনে নৌকা প্রতিকের জনসভায় বক্তব্য প্রদান করেন তিনি।

বক্তব্যের শেষে তিনি অসুস্থ্য হয়ে পড়লে সভাস্থল ত্যাগ করে চিকিৎসার উদ্দেশ্যে কক্সবাজারের যাওয়ার পথে কুতুপালং এনজিও পরিচালিত হাসপাতালে চিকিৎসা নেন।

পরে কক্সবাজার যাওয়ার পথে কোটবাজার এলাকায় পৌঁছলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে, মা ও নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মৃত্যুকালে তিনি হ্নীলা ইউপির নির্বাচিত চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...