প্রকাশিত: ১১/০৮/২০২১ ১:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফের হ্নীলায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী পিতা-পুত্রসহ ৪ জনকে আটক করেছে।
র‌্যাব সুত্র জানায়,গত ১০আগষ্ট বিকাল সাড়ে ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চ্যেকষ একটি আভিযানিক দল মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ফুলের ডেইল জাদি পাড়ার মৃত ইসলাম মিয়ার পুত্র ছৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জাব্বারের পুত্র জাফর আলম (৪৩), নাটমোরা পাড়ার মৃত কাদের হোছনের পুত্র সাইফুল ইসলাম (২২) এবং পশ্চিম সিকদার পাড়ার জাফর আলমের পুত্র চিহ্নিত মাদক কারবারী পারভেজ (১৯) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্র জানায়,কিশোর মাদক কারবারী পারভেজ ও তার পিতা জাফর আলম দীর্ঘদিন ধরে কৌশলে মাদক বাণিজ্য চালিয়ে আসছে। কিশোর মাদক কারবারী পারভেজ মাদকের টাকার জোরে বিভিন্ন নারীদের টাকার প্রলোভনে ফাঁদে ফেলে শ্লীলতাহানি ও নানা অপরাধ কর্ম করে আসছিল। এই যুবকের কারণে এলাকার সুন্দরী নারী, যুবতি চলাফেরা করা দায় হয়ে পড়েছিল।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...