প্রকাশিত: ১৫/১১/২০১৬ ৯:১৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি

টেকনাফ হোয়াইক্যং এর সাবেক তাবলীগ জামায়াত আমীর আলহাজ্ব আবু সুফিয়ান আজ (১৫.১১.২০১৬ ইং) ফজর নামাজের আজানের আগে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। দুপুর ২.৩০ টায় স্থানীয় রওজাতুন্নবী মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর। স্ত্রী, ৩ ছেলে ও ২ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামে। তিনি জীবনের দীর্ঘ সময় তাবলীগে দ্বীনের কাজে ব্যয় করেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে। তিনি হাজী ইয়াকুব আলীর পিতা ও সৌদি প্রবাসী মৌলবী আব্দুল হাকিম এর শ্বশুর ।

দুপুর আড়াই টায় মরহুম আলহাজ্ব আবু সুফিয়ানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে হোয়াইক্যং কাটাখালী রওজাতুন্নবী দাখিল মাদ্রাসা মাঠে। নামাজের জানাযার আগে বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর হোছাইন ছিদ্দিকী ও স্থানীয় আ’লীগ নেতা ও রওজাতুন্নবী দাখিল মাদ্রাসার সভাপতি হারুন সিকদার।

বক্তারা বলেন, হাজী আবু সুফিয়ান ছিলেন, একজন খাঁটি ঈমানদার ও দ্বীন দরদি ব্যক্তি ছিলেন। তিনি একাধারে ৪০ বছর তাবলীগে দ্বীনের কাজে নিরলস পরিশ্রম করে গেছেন। তিনি অত্যান্ত ধৈর্য্যশীল এবং পরিশ্রমী ছিলেন। তাঁর উৎসাহ অনুদান ও বদান্যতার অন্যতম উদাহরণ রওজাতুন্নবী দাখিল মাদ্রাসা। তিনি এ প্রতিষ্ঠানের অন্যতম দাতা। বক্তারা মরহুমের মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে হাজী আবু সুফিয়ানের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন সাংবাদিক শামসুল হক শারেক। তিনি বলেন, জীবনের দীর্ঘ সময় তিনি তাবলীগে দ্বীনের কাজে ব্যয় করেছেন। মহান আল্লাহ তায়ালা তাঁর ভাল কাজ গুলো গ্রহণ করুন। তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer