ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১১/২০২৩ ৯:৩২ এএম

টেকনাফে হোয়াইক্যংয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একটি দলের প্রধান নবী হোসেনসহ উভয় দলের অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক দল সশস্ত্র দল পাহাড়ের পাদদেশে অবস্থিত গুনায় খামার থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছিল। এ সময় হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার শহর মল্লুকের ছেলে নবী হোসেন প্রকাশ লাদেনের নেতৃত্বে একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, নবী হোসেন একজন বৃহৎ মাদক কারবারি। সে একটি ডাকাত দলের প্রধান হিসেবে পাহাড়ে অবস্থান করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার লোকজন প্রতিনিয়ত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে থাকে। এদের কাজ হলো ইয়াবা ছিনিয়ে নেওয়া এবং রোহিঙ্গা ক্যাম্পে মাদক সরবরাহ করা। গোলাগুলির পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...