উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ৪:৪০ পিএম

ঢাকার বেইলি রোড দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সারাদেশের মতো কক্সবাজারের হোটেল মোটেল জোনে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এসময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বীচকে ১ লাখ টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। অন্য হোটেলেও অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে কক্সবাজারের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে এ অভিযান চলছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পুলিশ এ অভিযানে অংশ নেয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার দোলন আচার্য্য ( পি এফ এম এস) বলেন, কক্সবাজার লংবীচ হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্র অচলসহ নানান ত্রুটি পাওয়া গেছে। এ কারণে তাদেরকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে অচল যন্ত্রসহ অন্যান্য ত্রুটিগুলো ঠিক করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম জানান, স্মোক ডিটেক্টর অকেজো, এক্সটিংগুইশার সহজে ব্যবহার করা যায় এমন জায়গায় না রাখাসহ বিভিন্ন ত্রুটি পাওয়া যায়। এছাড়াও দৃশ্যমান জায়গায় মুল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণের আইন অনুযায়ী ৫২ ধারায় লং বীচ হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ম্যাজিস্ট্রেট নওশাদ ইবনে হালিম জানান, এ অভিযান হোটেল মোটেল জোনে চলমান রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...