প্রকাশিত: ২৪/১২/২০১৮ ১২:০৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের পৈত্রিক মালিকানাধীন শহরের শহীদ স্মরণীস্থ কক্সবাজারের ঐতিহ্যবাহী হোটেল নিরিবিলিতে পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৩ ডিসেম্বর) রাত দেড়টা তিনটা পর্যন্ত দেড় ঘন্টা কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপি’র সহ সভাপতি আলহাজ্ব এম. মমতাজুল ইসলাম, রামু উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক টিপু সুলতান, রামু উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহির আহামদ, রামু’র সাংবাদিক আবুল কাসেম সহ বিএনপি’র নেতাকর্মী ও হোটেলের গেষ্ট রয়েছেন। এসব বিষয় মুঠোফোনে নিশ্চিত করেছেন-লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন। উল্লেখ্য, হোটেল নিরিবিলির একটি কক্ষ লুৎফুর রহমান কাজলের নির্বাচনী কাজের অফিস হিসাবে ব্যবহার হতো।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer