প্রকাশিত: ০৮/০৫/২০১৭ ৭:০৫ এএম

মামলা দায়েরের পর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। ওই দুই ছাত্রীর অভিযোগ, তাঁরা ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ জানায় ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদকে (২৬)।

হাসপাতাল কর্তৃপক্ষ দুই ছাত্রীর নমুন সংগ্রহ করেছে। প্রতিবেদন পেতে প্রায় দুই সপ্তাহ লাগবে বলেও জানানো হয়েছে।

গতকাল শনিবার বনানী থানায় ওই দুই ছাত্রী ধর্ষণের মামলাটি করেন। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

অন্য আসামিরা হলেন, নাঈম আশরাফ (৩০), সাদমান সাকিফ (২৪), বিল্লাল (২৬)। অন্য একজনের নাম উল্লেখ করা হয়নি। এর মধ্যে নাঈম ও সাদমান হচ্ছে সাফাতের বন্ধু। বিল্লাল সাফাতের গাড়িচালক।

মামলার এজাহারের বরাত দিয়ে বনানীর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়।’ তিনি জানান, আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।

ওই দুই ছাত্রীর অভিযোগ, গত ২৮ মার্চ আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের জন্মদিনের দাওয়াত পেয়ে তাঁরা রাজধানীর একটি হোটেলে যান। সেখানেই তাঁরা ধর্ষণের শিকার হন।

এদিকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে দুই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, তাঁদের ফরেনসিক পরীক্ষার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের প্রধান তিনি নিজেই। বাকিরা হলেন কবির সোহেল, মমতাজ আরা, নিলুফার ইয়াসমিন ও কবিতা সাহা।

সোহেল মাহমুদ বলেন, ‘যেহেতু ওই দুই তরুণী বলছেন ধর্ষণের ঘটনাটি প্রায় দেড় মাস আগের, এ কারণে আদৌ কোনো আলামত পাওয়া যাবে কি না, তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা উভয়ের মাইক্রোবায়োলজি, রেডিওলজি ও ডিএনএ নমুনা সংগ্রহ করেছি।’

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer