প্রকাশিত: ২৮/১০/২০১৯ ৭:৩৬ পিএম
হোটেলটি থেকে বস্তাভর্তি কনডম উদ্ধার, আছে ইয়াবাও

হোটেলটি থেকে বস্তাভর্তি কনডম উদ্ধার, আছে ইয়াবাও
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক বস্তা কনডম ও শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকার ‘মীম আবাসিক বোর্ডিং’ এসব কনডম ও ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১১ এর সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন জানান, সোনারগাঁওয়ের মীম আবাসিক বোর্ডিংয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এছাড়াও আবাসিক বোর্ডিংয়ের নামে সেখানে ইয়াবা বিক্রিসহ অন্যান্য মাদক ব্যবসা পরিচালনা করছিল একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী।
গতকাল রোববার সন্ধ্যায় বোর্ডিংটিতে অভিযান চালিয়ে রুস্তম (২৫) ও আলাল (৩০) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় বোর্ডিংটির ভেতর থেকে এক বস্তা কনডম ও শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

পাঠকের মতামত

কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কক্সবাজারের দুই তরুণের

কক্সবাজারের মহেশখালীতে সড়কে হঠাৎ সামনে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত ...

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...