প্রকাশিত: ৩০/০৭/২০২১ ২:০৩ পিএম

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে রাজধানীর গুলশান থানায়।

হেলেনা জাহাঙ্গীর বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে অভিযান চালানোর সময়ে তার বাসা থেকে মাদকদ্রব্য, ওয়াকিটকি, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়াসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করে। তখনই তাকে আটক করে হেফাজতে নিয়ে আসে র‌্যাব।

আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুরে র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনেসহ আরও কয়েকটি ধারায় মামলা হচ্ছে।

সূত্র জানায়, মামলা পরবর্তী হেলেনা জাহাঙ্গীরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপরই পুলিশ তাকে আগামীকাল শনিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে।

এদিকে জানা গেছে, ঘটনাটি বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় সম্ভাব্য মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানাবে র‌্যাব।

আজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের তথ্য জানায় র‌্যাব সদর দপ্তর। বলা হয়, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer