প্রকাশিত: ২৭/০২/২০১৯ ৪:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
নেপালের পর্যটন ও সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী রবীন্দ্র অধিকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। দেশটির তাপলজং জেলার পতিবারা এলাকায় এই হেলিকপ্টার বিধ্বস্ত ঘটনায় মন্ত্রীর সাথে থাকা আরো পাঁচজন নিহত হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের সচিব প্রেম কুমার।

মন্ত্রী রবীন্দ্র অধিকারী হেলিকপ্টারে করে তাপলজং এ পতিবারা মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ জানায়, তারা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিকট শব্দ শুনতে পান। বিধ্বস্ত এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে।

এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী জরুরী মন্ত্রীসভার মিটিং ডেকেছেন।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer