প্রকাশিত: ০৩/০৯/২০১৭ ৬:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৯ পিএম

নোয়াখালী: ঈদুল আযহা উপলক্ষে নিজ এলাকায় ঘুরতে বেরিয়ে হেলমেট ছাড়া মোটর সাইকেলে চড়ার ছবি ফেসবুকে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী নিজে সড়কে হেলমেট পড়ার জন্য মোটর সাইকেলচালক ও আরোহীদের তাগিদ দিয়ে এলেও নিজেই তা মানছেন না বলে মন্তব্য করছেন ফেসবুক ফ্রেন্ড, ফলোয়ারসহ সবাই।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ করতে যাওয়া ওবায়দুল কাদের নিজের ফেইসবুক একাউন্টে শুক্রবার একটি ছবির অ্যালবাম তুলেছেন। যাতে দেখা যায় তিনি হেলমেট ছাড়াই মোটর সাইকেলের পেছনে বসে আছেন। অ্যালবামের ৭১টি ছবির প্রথম ছবিতেই দেখা যাচ্ছে হেলমেট বিহীন ওবায়দুল কাদের একটি মোটর সাইকেলের পেছনে হাস্যোজ্জ্বল মুখে বসে রয়েছেন। চোখে রয়েছে কালো চশমা।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার এলাকার দলের কর্মীদের নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। ওই সময়কার তোলা একটি ছবিতে একরামুল হক জনি নামের একজন মন্তব্য করেছেন, “মাননীয় মন্ত্রী সত্যি আপনারা পারেন, আমাদের সব কিছু ঠিক থাকলেও পুলিশকে ২০০/১০০শত টাকা দিতে হয়, আপনাদের জন্য তা প্রযোজ্য নয় কেনো???”

হাবিবুর রহমান নামে একজন ইংরেজিতে লিখেছেন, “হাই মিনিস্টার, হোয়ার ইজ ইওর হেলমেট, স্যার। হাউ ক্যান ইউ ট্রাফিক ল’ সিনস ইউ আর ভায়োলেটিং ইট।”

মামুন মিয়া নামে অপর একজন লিখেছেন, “কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমরা করলে ঢং। আপনার হেলমেট কোই।”

বায়েজিদ ইসলাম লিখেছেন, “হেলমেটের জন্য রাস্তায় রাস্তায় মানুষকে ছোট করেন। আপনার মাথায় হেলমেট কোথায়?? আপনি তো একজন নেতা আপনাকে দেখেই তো পাবলিক শিখবে।”

উল্লেখ্য, গত বছর রাজধানীতে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন ওবায়দুল কাদের।

এছাড়াও বিভিন্ন সময়ে সড়ক আইন মানতে রাস্তায় নেমে যাত্রীদের সচেতন করতে দেখা যায় তাকে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer