প্রকাশিত: ২৭/১১/২০২০ ৪:৪৩ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য নদীতে ফেলে দেওয়ার হুমকিসহ বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য আলোচিত হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আসছেন না। হাটহাহাজারী মাদ্রাসার তফসিরুল মাহফিলের আয়োজক আল আমিন সংস্থার বরাত দিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

তফসিরুল মাহফিলে আজ সন্ধ্যায় মামুনুল হকের বক্তব্য রাখার কথা ছিলো। এ জন্য তার ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে যাওয়ার সময় নির্ধারিত ছিলো।

এদিকে, সামাজিক যোগায়োগ মাধ্যমে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা মামুনুল হক হাটহাজারী মাদ্রাসায় পৌঁছেছেন বলে প্রচার চালাচ্ছেন, তবে এ সব তথ্যের সত্যতা পাওয়া যায়নি। অপরদিকে, মামুনুল হকের চট্টগ্রাম আগমন প্রতিহত করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিকেল ৩টা ৪৫ মিনিটে রাইজিংবিডিকে জানান, মামুনুল হক হাটহাজারীতে আসছেন না। আয়োজক সংস্থা, হেফাজতে ইসলামের সিনিয়র নেতারা এবং হাটহাজারী মাদ্রাসার সুরা সদস্যরা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানান ইউএনও রুহুল আমিন।

এদিকে, মামুনুল হকের চট্টগ্রাম আগমন প্রতিহত করতে জুমার নামাজের পর থেকে চট্টগ্রাম বিমানবন্দর, নগরীর জিইসি, অক্সিজেন, হাটহাজারীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সমাবেশ অব্যাহত রেখেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer