প্রকাশিত: ১১/০২/২০২২ ৯:৩৪ এএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের যত্রতত্র বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। এসব বর্জ্য সাগরের পানিতে মিশে দূষিত হচ্ছে দ্বীপের নীল জলরাশি। একদিকে মানুষের চাপ, অন্যদিকে ময়লা-আবর্জনায় ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের।

স্বচ্ছ নীল জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। প্রতিবছর ভ্রমণে আসেন হাজার হাজার পর্যটক। পর্যটন মৌসুমে তা বেড়ে যায় কয়েকগুণ। পর্যটকদের ব্যবহৃত বিভিন্ন প্লাষ্টিক দ্রব্য, ডাবের খোসা এবং হোটেল-রেঁস্তোরার বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে সৈকতের বালিয়াড়ি ও সমুদ্রের পানিতে।

এতে চরম হুমকিতে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ।

পরিবেশ অধিদপ্তরের কর্মীরা জানান দূষণ রোধে মাইকিং করা হলেও নিয়ম মানছেন না পর্যটকরা।

দ্বীপের সৌন্দর্য রক্ষায় যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান সচেতন পর্যটকরাও।

পর্যটন এলাকাগুলোতে প্লাষ্টিক ও পলিথিন ব্যবহার বন্ধের সুপারিশ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পর্যটকদের সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন পরিবেশবিদরাও।

সেন্টমার্টিন দ্বীপের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান সচেতন মহলের

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer