উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৪/২০২৩ ৮:৩২ এএম

কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়ি চেকপোস্ট বিপুল পরিমাণ বিদেশী সিগারেট এবং বিদেশী সাবান সহ একটি পিকাপ জব্দ করেছে পুলিশ।

রবিবার (২ এপ্রিল) রাত ৮ টার সময় টেকনাফ থেকে একটি পিকআপে যোগে এই অবৈধ সিগারেট ও বিদেশি সাবান গুলো কক্সবাজার শহরের উদ্দেশ্যে পাচারকালে হিমছড়ি পুলিশ ফাঁড়ি তা জব্দ করে। এসময় পাচারকারী দুইজন পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তারা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে পশ্চিম ধুরুংখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আবছার ও একই গ্রামের আব্দুস সালামের পুত্র মোহাম্মদ ফেরদৌস।

বিষয়টি নিশ্চিত করেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়। তিনি জানান চেকপোস্ট কক্সবাজার গামী পিকআপটিকে গাড়িটি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করলে একপর্যায়ে বিদেশি সিগারেট ও সাবান বহনকারী পিকআপ গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে জব্দকৃত সিগারেট বিদেশি সাবান গুলো উদ্ধার করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়। তিনি আরো জানান পলাতক উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে পশ্চিম ধুরুংখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আবছার ও একই গ্রামের আব্দুস সালামের পুত্র মোহাম্মদ ফেরদৌস কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ধারনা করা হচ্ছে পিকআপ গাড়িতে বিদেশি অবৈধ সিগারেটের পাশাপাশি বিপুল পরিমাণ ইয়াবা ও রয়েছে

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...