ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ৭:৩৭ পিএম

ঢাকার সাভার এলাকা থেকে হিজড়া ছদ্মবেশধারী ২ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে সাভারের নিউমার্কেট এলাকা থেকে হিজরা ছদ্মবেশে থাকা রফিক (১৮) ও মামুনুরকে (২৩) আটক করেছে র‍্যাব।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
র‌্যাব জানায়, হিজরা ছদ্মবেশে তারা ২ জন কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান নিয়ে সাভারে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাস থেকে নামার পরই হিজড়া ছদ্মবেশে থাকা ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করে কয়েকটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ (সিপিসি-২) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ডেইলি স্টারকে বলেন, ‘আটক রফিক ও মামুনুর দুজনই মিয়ানমারের নাগরিক। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। ইয়াবা ব্যাবসায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা হিজরা ছদ্মবেশ নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে তারা মায়ানমার থেকে ইয়াবা এনে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রি করে আসছে।’

দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি

পাঠকের মতামত

অনিয়ন্ত্রিত ফলের বাজার!বিদেশী ফল বর্জন করে দেশীয় ফল উৎপাদনের পরামর্শ-কৃষি বিভাগের

টেকনাফসহ জেলার সবখানে ফলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি পেয়েছে। ফল বিক্রেতাদের মতে আগামীতে দাম আরো বাড়বে ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...