ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ১০:৩৫ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ব্র্যাকের এরিয়া কার্যালয়ের আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। তরুনমোড়-শহীদ গোলাম কিবরিয়া সড়ক ঘেঁষে অবস্থিত ব্র্যাকের কুমারখালী শাখা ও এরিয়া কার্যালয়ে এ ঘটনা ঘটে। ব্র্যাকের আবাসিক এলাকার বারান্দায় তিনি হাত-পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়েছিলেন।

উদ্ধার হওয়া ওই কর্মীর নাম আব্দুর রহমান (৩০)। তিনি ব্র্যাকের কুমারখালী শাখা ও এরিয়া কার্যালয়ের কুরিয়ার এবং নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্র্যাক কর্মচারী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এসে দেখি কার্যালয় ভেতর থেকে তালা লাগানো। আব্দুর রহমানের ফোনও বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে ফোন করি। পরে সবাই মিলে ভেতরে ঢুকে দেখি বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছে আব্দুর রহমান। তার হাত-পা বাঁধা।

ব্র্যাকের এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer