প্রকাশিত: ০৯/০৯/২০২১ ৯:৩২ এএম

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা কবরস্থানে চিরশায়িত হয়েছেন মাদরাসাটির প্রয়াত পরিচালক মাওলানা আবদুস সালাম চাটগামী।

বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী ও শিক্ষক জুনায়েদ বাবুনগরীর পাশে দাফন করা হয়।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী মাদরাসায় নিজ কক্ষে হার্ট অ্যাটাক করেন মাওলানা চাটগামী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। একই দিন (বুধবার) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া মাদরাসার শুরা বৈঠকে মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিতে চূড়ান্ত করা হয়।

তবে বিষয়টি তাকে জানানো সম্ভব হয়নি। কারণ বৈঠক চলাকালীন তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। তার মৃত্যুর সংবাদের পর ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি ইয়াহিয়াকে ঘোষণা করে শুরা বৈঠক মুলতুবি ঘোষণা করা হয়।

হাটহাজারী মাদরাসার শুরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরীর জাগো নিউজকে বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলছিল। চাটগামী বৈঠকে উপস্থিত ছিলেন না। বেলা সাড়ে ১১টার দিকে নিজের রুমে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তবে এর আগেই আমরা বৈঠকে তার নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা তৈরি করি। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শুরা বৈঠক মুলতুবি ঘোষণা করা হয়।

মাওলানা চাটগামী ১৯৪৩ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি মুফতিয়ে আজম বা প্রধান মুফতি হিসেবে পরিচিত। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসা পরিচালনায় তিন সদস্যের একটি পরিচালনা কমিটি করা হয়। ওই কমিটির সদস্য ছিলেন মাওলানা চাটগামী।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...