প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৩:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ পিএম

ডেস্ক রিপোর্ট::
ঢাকা মহানগরে চলাচলকারী সব যানবাহনের হাইড্রলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইড্রলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনো যেসব হর্ন রয়েছে তা জব্দ করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও আগামী ২৭ আগস্টের পর গাড়িতে হাইড্রলিক হর্ন বাজালে সেই গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আবেদনের শুনানি শেষে আদালত এক রুল জারিরও নির্দেশ দিয়েছেন। রুল অনুসারে কেন সারা দেশে হাইড্রলিক হর্ন বন্ধে নির্দেশনা দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ ২০ জনকে এ রুলে বিবাদী করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটে বলা হয়েছিল, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না, যা শব্দদূষণ সৃষ্টি করে।

কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। তাই ওই রিটে হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনা চাওয়া হয়েছে।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer