প্রকাশিত: ১৩/১১/২০২১ ৯:৫৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ব্যালেট বক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

১১ নভেম্বর দুপুরে ৫নং ওয়ার্ডের ব্যালেট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ঐ কেন্দ্রের নৌকা প্রতিকের প্রার্থী শাহআলমের প্রধান এজেন্ট শফিউল আলমকে প্রধান আসামী এবং কাজল নামের একজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

ব্যালেট বক্স ছিনতাই মামলার প্রধান আসামি শফিউল আলম প্রকাশ কম্পিউটার শফি হলদিয়াপালং ইউনিয়নের তথ্য সেবা কর্মকর্তা। তিনি ৫নং ওয়ার্ড কেন্দ্রের প্রার্থী শাহ আলমের প্রধান এজেন্ট ছিলেন।

উখিয়া থানার ওসি সানজুর মোরশেদ জানিয়েছেন, ১১ নভেম্বর হলদিয়া পালং ইউনিয়নের নির্বাচনের দিন ৫নং ওয়ার্ডের নলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যালেট বক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় শফিউল আলমকে প্রধান আসামী করে ২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং এই মামলায়
১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...