ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ৭:৩৪ এএম
Oplus_16908288

উখিয়া হলদিয়াপালং ইউনিয়ন যুবদল সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের আবেদনের প্রেক্ষিতে গত ২৮ জুলাই অনুমোদিত হলদিয়াপালং ইউনিয়ন যুবদল সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল জেলা যুবদল।

ওই কমিটি প্রকাশের পর কমিটির কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সদস্যের বিরুদ্ধে গণমাধ্যম ও বিভিন্ন মহল থেকে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলে তা কক্সবাজার জেলা যুবদলের নজরে আসে।

উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করা এবং সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে ঘোষিত ওই আংশিক কমিটির সকল পর্যায়ের দলীয় সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে কার্যকর করা হয়েছে।

জেলা যুবদল জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন এই স্বগিতাদেশ অনুমোদন করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি

পাঠকের মতামত

Single Page Footer