ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১০/২০২৩ ৭:২৭ এএম

দলীয় সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আজ রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর প্রভাবে দিনের শুরুতেই ফাঁকা দেখা গেছে রাজধানীর মহাসড়ক। যথেষ্ট গণপরিবহন না থাকার ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (২৯ অক্টোবর) সরেজমিনে উত্তরা, বনানী, মহাখালী ঘুরে দেখা যায় মহাসড়ক ফাঁকা। ব্যাক্তিগত যানবাহন ছাড়া নেই পর্যাপ্ত গণপরিবহন। এতে ভোগান্তির মুখে পড়ছেন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

উত্তরা হাউজবিল্ডিং মোড়ে এক ঘণ্টা অপেক্ষা করে বাসে উঠেছেন আল আমিন। তিনি বলেন, সায়েন্সল্যাব যাবো, ভোরে বেড়িয়েছি কোনো বাস নেই। একটা বাস আসায় কোনোমতে উঠতে পেরেছি।

আরেক যাত্রী জাহিদুল ইসলাম বলেন, হরতালের প্রভাবে তো রাস্তায় গাড়িই নাই। আজ অফিস আছে, অনেকের পরীক্ষা আছে। এটা চরম এক ভোগান্তি।

তিতুমীর কলেজের শিক্ষার্থী আজমল বলেন, আজ আমাদের অনার্সের একটা পরীক্ষা আছে। হরতালের জন্য আজ রাস্তায় বাস কম। পরীক্ষা মিস হয়ে গেলে তো আমাদের ক্ষতি হবে।

গণপরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, হরতালের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি নামানো হচ্ছে।

ভিআইপি নামে একটি বাসের সহকারী বলেন, হরতালের জন্য মালিকরা হিসাব করে গাড়ি নামচ্ছে। একেকটা গাড়ির দাম ৪০-৫০ লাখ। কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো কর্তৃপক্ষের লস।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...