প্রকাশিত: ১৩/০৮/২০১৭ ৭:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৫ পিএম

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে নৈশভোজে যোগ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাতে প্রধান বিচারপতির বাসভবনে আয়োজিত এ নৈশভোজে তিনি অংশ নেন বলে জানা গেছে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই হঠাৎ করেই সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে নৈশভোজের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

নৈশভোজের আগে-পরে এই দুজনের মধ্যে সম্প্রতি বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

প্রধান বিচারপতি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নৈশভোজ আপাতদৃষ্টিতে সামাজিক অনুষ্ঠান মনে হলেও এটি বেশ রাজনৈতিক গুরুত্ববহ।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতির বাসভবনে যাওয়ার আগে নৈশভোজের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ দুজনের মধ্যে ঠিক কী কী বিষয়ে আলাপ হয়েছে, তা জানা যায়নি।

সরকারি দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভুল বোঝাবুঝির রেশ যেন রাষ্ট্রের ওপর না পড়ে সে জন্য সঙ্কটের সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে প্রধান বিচারপতির সঙ্গে একান্তে আলাপ করতে তার বাসায় নৈশভোজে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের এক রুদ্ধদ্বার বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে উচ্চ আদালতের আপিল বিভাগের রায়কে ষড়যন্ত্রের অংশ হিসেবে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতারা।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিম-লী এবং সম্পাদকম-লীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতারা এসব তথ্য জানান।

এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং রায়ের ভুলভ্রান্তি খুঁজে বের করে, অপ্রাসঙ্গিক বিষয়গুলো প্রত্যাহারের উদ্যোগ নিতে নির্দেশ দেন শেখ হাসিনা।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer