প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ১০:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৫ পিএম

ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মহাসড়কে আমাদের কড়া নজরদারি রয়েছে। বৃষ্টিপাতের অজুহাতে ঘরমুখো মানুষের যাত্রা বিঘিœত হবে না। আমাদের প্রকৌশলীদের ঠিকাদারদের সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। রাস্তা যাতে চলাচলে অনুপযোগী না হয় সে দিকে সজাগ দৃষ্টি রয়েছে। সেতুমন্ত্রী আরো বলেন, ঈদের আগে দেশে দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে মহাসড়কের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে অনেক সড়ক বিলীন হয়ে গেছে। বন্যার পানি কমে গেলে দ্রুত সড়ক মেরামত করার জন্য প্রকৌশলীরা ঠিকাদারদের সঙ্গে নিয়ে কাজ শুরু করবে। এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer