প্রকাশিত: ১৩/১১/২০২১ ৪:৫৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মুফতি মোহাম্মদ উল্লাহ (৩০) নিহত হয়েছেন। তিনি পটিয়াস্থ খরনা ইসলামীয়া মাদরসায় মুফতি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জুলুর দীঘি পাড়ে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন। এ সময় আরো ৩ মাদরাসাছাত্র গুরুতর আহত হন। নিহত মুফতি মোহাম্মদ উল্লাহ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মোজাহের তালুকদার বাড়ির মরহুম হাফেজ মাওলানা আবদুল মান্নানের ছেলে।

হাইওয়ে পুলিশ ও নিহতের চাচাতো ভাই মাওলানা মোসলেহ উদ্দিন সাইদী বলেন, সকালে মাদরাসাছাত্রসহ সিএনজি অটোরিকশাযোগে চট্টগ্রাম যাওয়ার পথে কক্সবাজার মুখি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হন পরে তাদের পটিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিসক মুফতি মোহাম্মদ উল্লাহকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে মাদরাসাছাত্র অলি উল্লাহ (১২) আতাউল্লাহ (১৩) ও আবদুল মালেককে (১৪) চিকিৎসা দেয়া হয়। বাদে যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...