প্রকাশিত: ২৩/০৫/২০২২ ১:০৭ পিএম

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহতের নাম মো. আবুল বাশার (৩৬)। তিনি বিমান বাহিনীর সার্জেন্ট হিসেবে ঢাকা বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।

জানা যায়, আবুল বাশার ঢাকা থেকে কাভার্ডভ্যানে বাসা-বাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ডভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়ির সঙ্গে কাভার্ডভ্যানটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সার্জেন্ট আবুল বাশার। তবে অপর গাড়িটি কী ছিল সেটি জানা যায়নি।

স্থানীয় করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস সমকালকে বলেন, কাভার্ডভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা বাসের সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আবার সামনা-সামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
ওসি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের সামনে বসে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটিকেও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer