প্রকাশিত: ২৫/১১/২০২১ ১১:২৫ এএম

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতদের প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী। আহতরা হলেন যাত্রী ইব্রাহিম ও অটোচালক মনির হোসেন।

স্থানীয়রা জানায়, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

এ সময় চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যান। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer