প্রকাশিত: ০৭/১১/২০১৬ ৮:৪৪ পিএম

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে বিএনপিকে চিঠি দিচ্ছে সিটি করপোরেশন।

আজ সোমবার সন্ধ্যায় সোয়া ৭টায় দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা খালিদ আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘নয়াপল্টনের রাস্তাটি সিটি করপোরেশনের। সেখানে সভা করা হবে- বিএনপি এমন একটি অবহিতকরণ চিঠি দিয়ে আমাদের দিয়েছে। আমাদের অনুমতি চাওয়া হয়নি। তাই, আমরা বিএনপিকে চিঠি দিয়ে অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে দিচ্ছি। কারণ, বিনা অনুমতিতে রাস্তায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ।’

এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো চিঠি পাইনি।’

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করার জন্য আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। তারা সোহরাওয়ার্দী উদ্যান পাওয়ার ব্যাপারে আশাবাদীও ছিল।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে জানান, আগামী ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না পুলিশ। একই সময়ে একাধিক দল ওই এলাকায় সমাবেশ করার অনুমতি চাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যত পুলিশের এই বক্তব্যের মাধ্যমে বিএনপির সোহরাওয়ার্দী উদ্যান পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। যদিও এর আগেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছিলেন, ৭ নভেম্বর পালনের ক্ষেত্রে বিএনপিকে প্রতিহত করা হবে। একই সঙ্গে সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলও (জাসদ-ইনু) ‘সিপাহী-জনতার বিপ্লব দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল।

সোহরাওয়ার্দী উদ্যান না পেয়ে পরে ৮ নভেম্বর দলীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে গতকাল আশাবাদ ব্যক্ত করেছিলেন রিজভী আহমেদ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer