প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ৪:২৬ পিএম

আপ্যায়নে কিংবা বিকেলের নাশতায় একটু ভিন্ন ধরণের মিক্সড ফলের চাট হলে মন্দ হয় না। বিভিন্ন ধরণের মিক্সড ফ্রুটের তৈরি হওয়ায় এটি খেতেও দারুণ। পাশাপাশি গরমের দিনে শরীরের পানি শূণ্যতার অভাব পূরণ করে। চলুন জেনে নেই ফলের চাট তৈরির প্রস্তুত প্রণালী-

প্রয়োজনীয় উপকরণ: ১) পাকা পেঁপে কিউব-আধা কাপ, ২) আপেল কিউব-আধা কাপ, ৩) তরমুজ কিউব-আধা কাপ, ৪) আঙুর-আধা কাপ, ৫) আনার ফল-আধা কাপ, ৬) কমলা -৬ কোয়া, ৭) আনারস-আধা কাপ, ৮) স্ট্রবেরী-আধা কাপ, ৯) চাট মসলা বা টালা জিরা গুঁড়া-২ চামচ, ১০) বিটলবণ-আধা চামচ, ১১) গোলমরিচ -সিকি চা চামচ, ১২) চিনি ইচ্ছানুযায়ী, ১৩) পুঁদিনা পাতা কুচি সামান্য।

প্রস্তুত প্রণালী: ফলের চাট তৈরিতে পছন্দসই যেকোন ফল বেছে নিতে পারেন। সবগুলো কাটা ফল একটি বাটিতে নিন। মসলা যোগ করুন। চামচ দিয়ে নেড়ে চেড়ে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। ছোট সাইজের বাটিতে ডেজার্টের সঙ্গে পরিবেশন করুন মজাদার মিক্সড ফলের চাট।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...