প্রকাশিত: ৩০/০৩/২০২০ ১০:৫২ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরও প্রয়োজনীয় পদক্ষেপ এবং করণীয় নির্ধারণে স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্স রেখেছেন তার আগে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত থাকবেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের নির্দেশনা পেয়েছেন।

জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকেও ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস সংক্রমণ প্র‌তি‌রোধ এবং দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়সহ সার্বিক পরিস্থিতি জানতে মঙ্গলবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্স কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে তিনি সারাদেশের সাধারণ মানুষের খোঁজ-খাবর নেবেন।

ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও যুক্ত থাকবেন বলে জানা গেছে।

নির্দিষ্ট সময়ে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকতে পুলিশের আইজিপি, প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ এবং সব ডিসি ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের এরইমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...