প্রকাশিত: ২৮/০৩/২০২২ ৯:২৯ এএম

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে জাসি আক্তার (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার ( ২৭ মার্চ) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাসি আক্তার শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মোহাম্মদ হাসান আল গালিবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে গালিব তার স্ত্রী জাসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সিরাজদিখানের নিমতলা নামক এলাকায় চলন্ত অবস্থায় স্ত্রীর গায়ের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে যায়। এতে স্ত্রী জাসি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহাররুল সোহাগ বলেন, খবর পেয়ে মোটরসাইকেলটি হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছি

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...