প্রকাশিত: ২৭/০৩/২০২২ ২:৪৭ পিএম , আপডেট: ২৭/০৩/২০২২ ২:৫০ পিএম

তারেকুর রহমান ::

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের ৩ কিলোমিটার অংশ জাতীয় পতাকা দিয়ে সাজিয়েছেন উখিয়ার সোনারপাড়া গ্রামের তরুণ সাইদুল ইসলাম। সেই সঙ্গে ফুল দিয়ে দেশের মানচিত্রও তৈরী করেছেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করেছেন পর্যটক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘স্বাধীনতাকে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্তিত্বে’ এ স্লোগান নিয়ে কক্সবাজারের উখিয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাইদুল। ভিন্নধর্মী এ সড়কসজ্জা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মন কেড়েছে।

সাইদুল ইসলাম বলেছেন, ‘আমরা যারা নতুন প্রজন্ম, তারা মহান মুক্তিযুদ্ধ দেখিনি। পাঠ্যপুস্তকে পড়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। এতে সব বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের প্রতি ভালবাসার প্রকাশ ঘটেছে।’

সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মকবুল হোসেন সরকার বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে সাইদুল ইসলামের এ উদ্যোগ খুব প্রশংসনীয়। তার এই উদ্যোগে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে।’

সাইদুল ইসলাম চিত্রকর, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। তিনি আগেও বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...