ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১০/২০২৩ ৩:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের নিম্নমুখী হচ্ছে মুদ্রা ডলার এবং বন্ড ইল্ড। অন্যদিকে ভারতে ধীরে ধীরে স্বর্ণের চাহিদা বাড়ছে। ফলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম আরও বাড়তে পারে। জার্মানির বিশ্ব বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান হেরিয়াসের রিপোর্টে এ আশঙ্কা করা হয়েছে।

কানাডাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আগামী নভেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা ব্যাপক কমেছে। সেটা সত্যি হলে বুলিয়ন মার্কেটে তেজ বাড়বে।

বিশ্লেষকরা উল্লেখ করেন, শিগগিরই ইউএস ইল্ড আরও নিম্নমগামী হবে। পাশাপাশি দেশটির কারেন্সি ডলারের মান অধিক কমবে। কারণ, ইতোমধ্যে ফেডের কর্মকর্তাদের বিবৃতিতে সামনে সুদের হার আর না বাড়ানোর আভাস মিলেছে। স্বভাবতই স্বর্ণের দর বৃদ্ধি পাবে।

তারা বলছেন, আলোচ্য ত্রৈমাসিকে ভারতে স্বর্ণের চাহিদা শক্তিশালী হবে। নেপথ্য কারণ দেশটিতে দিওয়ালির মতো বড় উৎসব শুরু হচ্ছে। একই সঙ্গে ভারতীয় মুদ্রা রুপির দরপতন ঘটছে। পাশাপাশি আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে।

হেরিয়াসের বিশেষজ্ঞরা আরও বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ অব্যাহত রয়েছে। ক্রমশ তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা জেগেছে। স্বাভাবিকভাবেই স্বর্ণের মূল্য বৃদ্ধি পাবে। কারণ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুত্বপূর্ণ ধাতুটির চাহিদা বেড়ে যাবে। যে কারণে একে দুঃসময়ের বন্ধু ধাতু বলা হয়।

বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম স্থির হয়েছে প্রায় ১৯৩৬ ডলারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সেটা ১৯৫০ ডলার ছাড়িয়ে যাবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer