উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ৮:২৪ পিএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।

১৭ মার্চ জারিকৃত এই সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ আছে, সম্প্রতি আপনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook/অন্যান্য) প্রোফাইল থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থী। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে।

কর্তৃপক্ষের আদেশক্রমে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্ৰহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্য রেজিস্ট্রার এর দপ্তরে জমা দেওয়ার জন্য নিৰ্দেশ প্ৰদান করা হয়েছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...