প্রকাশিত: ১৯/০৬/২০২১ ৯:২০ এএম

প্রেস বিজ্ঞপ্তি:
সাংবাদিকতায় গুণগত মান উন্নয়নে স্নাতক কিংবা সমমানের শিক্ষাগত যোগ্যতা ছাড়া নতুন সদস্য অর্ন্তভূক্ত করবে না উখিয়া অনলাইন প্রেসক্লাব। জাতির বিবেক খ্যাত মহান এই পেশাটির সম্মান রক্ষার্থে দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন গুলোকে এগিয়ে আসা দরকার।

শুক্রবার(১৮জুন) বিকেল ৫ টায় উপজেলার জলিল প্লাজাস্থ অফিসে উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির ১৪তম কার্যকরি সভায় এই সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উখিয়া প্রতিনিধি শফিক আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়ার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুজিববর্ষ উপলক্ষে উখিয়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ, সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠন এবং আগামী ২৫ জুন বার্ষিক সাধারণ সভা সফল করাসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ডিবিডি নিউজের জসিম আজাদ, অর্থ সম্পাদক ও দৈনিক অধিকারের এম সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক ও বিডি দর্পণের রফিক মাহমুদ, ক্রীড়া সম্পাদক ও কক্সবাজার টুডের রিদুয়ানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও কক্সবাজার সময়ের কনক বড়ুয়া, নির্বাহী সদস্য উখিয়া নিউজ টুডের তানভীর শাহরিয়ার, ডেইলি কক্স টুডের হেলাল উদ্দিন।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...